দৌলতপুরে বোমা উদ্ধার মামলায় আটক দু’জনকে কারাগারে প্রেরণ
খুলনার দৌলতপুর থানার মহেশ্বরপাশা সাহেবপাড়া থেকে শুক্রবার বোমা উদ্ধারের ঘটনায় আটক জামালউদ্দিন (২৩) ও মোহাম্মদ নঈমউদ্দিন সুমনকে শনিবার ৫৪ ধারায় আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে প্রেরণের নিদের্শ দেয়।
জিজ্ঞাসাবাদে আটককৃতরা হত্যাসহ বোমা বিস্ফোরণ সম্পর্কে কোনও তথ্য দেয়নি বলে জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।
আগামী ১৫ দিনের মধ্যে তাদের বিরুদ্ধে বোমা সংক্রান্ত বা অন্য কোনও অপরাধের সংশ্লিষ্টতা পাওয়া গেলে শ্যোন অ্যারেস্ট দেখিয়ে রিমান্ডে নেয়া হবে।
