নড়াইলে বাসের চাপায় শিশু নিহত
নড়াইল-যশোর সড়কের সীতারামপুরে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে এক তনুহা (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নড়াইল সদর থানার সীতারামপুর গ্রামের সূর্যকান্ত রায়ের কন্যা তনুহা ছাগল ও ভেড়া চড়াতে সীতারামপুর এলে নড়াইল থেকে যশোরগামী যাত্রীবাহী বাস আল্লার দান (ঢাকা মেট্ট্রো ব-৭৯৫) তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তনুহা প্রাণ হারায়।
ঘটনার প্রতিবাদে এলাকাবাসী আধাঘন্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ স্থানীয় জনপ্রতিনিধিদের সুষ্ঠু বিচারের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেয়া হয়। গত মাসে একই এলাকায় আরো একটি সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছিল।
