মিতা, বাবলা আরও ৩ দিনের রিমান্ডে
ইসলামী ঐক্য জোট (আইওজে) নেতা ইকবাল বিন ইয়াকুব হত্যার ঘটনায় গ্রেফতারকৃত সামিনা সারওয়ার চৌধুরী মিতা এবং তার দেবর বাবলাকে রোববার আরও তিন দিনের পুলিশ রিমান্ডে নেয়া হয়েছে।
তদন্ত কর্মকর্তা তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য মহানগর ম্যাজিস্ট্রেট আকরাম হোসাইনের আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ইসলামী ঐক্য জোট (আইওজে) চট্টগ্রাম শাখার আহ্বায়ক এবং চট্টগ্রামের সাবেক মেয়র প্রার্থী ইকবাল বিন ইয়াকুবকে অপহরণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ নগরীর গনী বেকারী এলাকা থেকে গত রোববার ইয়াকুবের লাশ উদ্ধার করে।
