পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
পটুয়াখালী সদর উপজেলার টেংরাখালী গ্রামে শুক্রবার নাহিদ রুবেল (৪) নামে এক কন্যাশিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে। তার পিতার নাম মো: হামিদ আকন।
পারিবারিক সূত্র জানায়, সকাল সাতটার দিকে নাহিদকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোজাখুঁজির পর তাকে পুকুর থেকে উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটির মৃত্যু ঘোষণা করে।
