২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যে কোনও মূল্যে সন্ত্রাস নির্মুল করতে হবে : সেমিনারে বক্তারা

দেশ থেকে যে কোনও মূল্যে সন্ত্রাস নির্মুল করতে হবে। রাজধানীতে বুধবার আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2005, 08:25 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

সন্ত্রাসের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে রাজধানীর বাইরে বিভাগীয় সদর দপ্তরগুলোতে কনভেনশন আয়োজনের ওপর তারা জোর দিয়েছেন।

পেশাজীবী ও সুশীল সমাজের সংগঠন সন্ত্রাস বিরোধী ঐক্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এই মতবিনিময় সভার আয়োজন করে। এর আগে তারা চলতি বছরের ৩০ ও ৩১ আগস্ট রাজধানীতে সন্ত্রাস বিরোধী ঐক্য কনভেনশনের আয়োজন করে।

বৈঠকে বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ব্যরিস্টার রোকনুদ্দিন মাহমুদ বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় একের পর এক বোমা হামলায় জাতীয় ঐক্য আজ হুমকির সম্মুখিন। তাই দেশ থেকে সন্ত্রাস নির্মুল করতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।

বক্তারা বলেন, বিচার বিভাগ স্বাধীন না হওয়ায় সন্ত্রাসীরা এ ধরণের ঘৃন্য হামলার পরও নিরাপদে থেকে যায়। এ কারণেই তারা এ ধরনের হামলার সাহস পায়।

বৈঠকে অন্যান্যের মধ্যে বিচারপতি কেএম সোবহান, রামেন্দু মজুমদার, শামসুজ্জামান খান, অধ্যাপক সুলতানা শফি, ড. কামরুল আলম খান, সৈয়দ আবুল মাকসুদ, ইঞ্জিনিয়ার খবিরুজ্জামান এবং ড. সরোয়ার আলী আলোচনায় অংশ গ্রহণ করেন।