২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশী হেফাজত থেকে মহিলা আসামির পলায়ন

ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের হেফাজত থেকে রোববার এক মহিলা আসামি পালিয়ে গেছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2005, 08:02 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

সূত্র জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শহরতলীর আটুরা থেকে সালেহা খাতুন (৪২) নামের ওই আসামীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দের জন্যে নিয়ে যাওয়া হলে জিআরও অফিসের সামনে থেকে পুলিশের অসতর্কতার সুযোগে সে পালিয়ে যায়।

সদর থানার ওসি মো. ইসমাইল জানান, সালেহাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।