২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় হাসপাতালে বোমা হামলা

বগুড়ার সারিয়াকান্দি হাসপাতালে রোববার সকালে বোমা হামলা হয়েছে। তবে এ হামলায় কেউ হতাহত হয়নি।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2005, 05:05 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টায় দিকে হাসপাতাল চত্ত্বরে পর পর দুটি বোমা বিস্ফোরণ ঘটে। এতে হাসপাতালের তিনটি জানালার গ্লাস ভেঙে যায়। এ সময় আতংকে লোকজন ছুটাছুটি শুরু করে। স্থানীয় লোকজন জানায়, বাইরে থেকে কে বা কারা বোমা দু’টি ছুঁড়ে মারে।

এদিকে বোমা হামলার ব্যাপারে সারিয়াকান্দি থানার ওসি আব্দুর রাজ্জাক খান ও স্থানীয় লোকজনের কাছ থেকে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। সারিয়াকান্দি থানার ওসি আব্দুর রাজ্জাক খান বলেন, আসলে ওটা বোমা নয় পটকা জাতীয় বিস্ফোরক। অন্যদিকে স্থানীয় লোকজন জানান, শব্দে বোঝা গিয়েছে ওগুলো পটকা নয় বোমা।