মেঘনায় কার্গো জাহাজের ধাক্কায় জেলে নৌকাডুবি, নিহত ৩
মেঘনার হাতিয়া চ্যানেলে বৃহস্পতিবার রাতে মালবাহী একটি কার্গো জাহাজের সাথে ধাক্কা লেগে মাছ ধরার একটি নৌকা ডুবে যায়। এ ঘটনায় ৩ জন জেলে নিহত হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, নৌকাটি ডুবে যাওয়ার পর নৌকার ১৭ জন জেলে সাঁতরিয়ে কূলে উঠে আসলেও ৩ জন জেলে নিখোঁজ থাকে। পরে অন্য জেলেদের সহায়তায় নিখোঁজ জেলেদের লাশ উদ্ধার করা হয়। নিহত জেলেরা হলো লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরলক্ষ্মীপুর গ্রামের আমানউল্লাহ (৩২), মো. ফারুক (২৫) ও চর রমিজের সুমন (১৬)। নিহতদের লাশ ময়না তদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে।
রামগতি থানার ওসি খোরশেদ আলম জানান, কার্গো জাহাজটি আটক করা সম্ভব হয়নি। উপজেলার নৌ পুলিশ ফাঁিড়তে একটি মামলা দায়ের করা হয়েছে।
