২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গরু চুরির দায়ে চোখ উৎপাটন

গরু চুরির অপরাধে বাগেরহাটের মোজাম হালদার (৪০) কে এবার দ্বিতীয় চোখটিও হারাতে হলো। গত বছর একই অপরাধে জনতা তার প্রথম চোখটি তুলে নেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2005, 08:30 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

মঙ্গলবার জেলার মোরেলগঞ্জের চিংড়াখালি গ্রামে গরু চুরি করে চামড়া ছুলে নেয়ার সময় জনতা নামে মোজামকে পাকরাও করে দ্বিতীয় চোখটি তুলে নেয়।

পুলিশ জানায়, মোজাম হাওলাদার ঐ গ্রামের মৃত মনু হালদারের পুত্র। সোমবার গভীর রাতে সে একই উপজেলার গোপালপুর গ্রামের সামছুদ্দিনের বাড়ি থেকে গরুটি চুরি করে এনে ভোরে স্থানীয় নদীর পাড়ে ফেলে চামড়া ছাড়াচ্ছিলো। মোজামকে পুলিশ প্রহরায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।