২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে পাচারের উদ্দেশ্যে আনা ২ যুবতী উদ্ধার, আটক ১

পাচরের উদ্দেশ্যে গাজীপুর থেকে যশোরে আনা দু’যুবতীকে শুক্রবার পুলিশ উদ্ধার করেছে। এ ব্যাপারে পুলিশ এক যুবককে আটক করেছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2005, 06:42 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে ঐ গ্রামের রাহেলা নামে এক মহিলার বাড়িতে অভিযান চালিয়ে এদের উদ্ধার করা হয়। সাথী বেগম ও রাবেয়া খাতুন নামে এই দু’যুবতী গাজীপুরের টঙ্গিতে একটি গার্মেন্টেসে চাকরি করত। প্রেমের প্রলোভন দেখিয়ে তাদের আক্তার ও জাহাঙ্গীর নামে দু’প্রতারক যশোরে আনে।

এব্যাপারে পুলিশ আক্তারকে আটক করলেও জাহাঙ্গীর পালাতে সক্ষম হয়। আটক আক্তার জানায়, সাতক্ষীরা কলারোয়া সীমান্ত দিয়ে যুবতীদ্বয়কে পাচারের পরিকল্পনা ছিল তাদের। সে আরও জানায় জাহাঙ্গীর তাদের টাকা-পয়সা নিয়ে পালিয়েছে।

উদ্ধারকৃত সাথী কিশোরগঞ্জ জেলার শহীদ হাজিবাড়ি গ্রামের এবং রাবেয়া ময়মনসিংহের নান্দাইল উপজেলার রসুমপুর গ্রামের বাসিন্দা।

এ ব্যাপারে সাথী থানায় অপহরণ মামলা করেছে।