২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে জমিজমা সংক্রান্ত বিরোধে দু’ পক্ষের সংঘর্ষে আহত ১০

নোয়াখালীর বসুরহাট পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের আদর্শ পাড়া এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2005, 10:36 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, ওই এলাকার সফি মিয়ার সঙ্গে একই বাড়ির দুলালের সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

বুধবার রাত সাড়ে ৮ টার দিকে সফি মিয়ার লোকজন দা, ছেনী, হকিস্টিক নিয়ে দুলালের পরিবারের লোকজনের উপর অতর্কিতে হামলা চালালে এ সংঘর্ষ বাধে।

এতে উভয় পক্ষের মহিলা ও শিশুসহ ১০ জন আহত হয়েছে।

আহতদের কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় থানায় পরস্পর বিরোধী অভিযোগ দায়ের করা হয়েছে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শনকালে দুলালকে (৪০) গ্রেপ্তার করেছে।