ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: ৩ রুটে ট্রেন চলাচল বিঘ্নিত
ব্রাহ্মণবাড়িয়ার পুনিয়াউট রেল ক্রসিংয়ে বৃহস্পতিবার রাতে একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে রেল চলাচলে বিঘ্ন ঘটায়। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
রেলওয়ে পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম রুটের ব্রাহ্মণবাড়িয়ার পুনিয়াউট রেল ক্রসিংয়ে বৃহস্পতিবার রাত পৌনে ১২টায় ঢাকাগামী একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়।
একই সময়ে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে চাঁদপুরগামী একটি লোকাল ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে।
এর ফলে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও ঢাকা-নোয়াখালী রুটে একটি মাত্র লাইন দিয়ে বিলম্বে ট্রেন চলাচল করছে।
তাৎক্ষণিকভাবে এ ঘটনার কারণ সম্পর্কে কিছু জানা জায়নি।
