২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত পাকিস্তানি হাইকমিশনার

পররাষ্ট্রমন্ত্রী এম. মোর্শেদ খান বুধবার বলেছেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বিশেষ করে দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারের প্রচুর সুযোগ রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2005, 07:35 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

বাংলাদেশে নবনিযুক্ত পাকিস্তানি হাইকমিশনার আলমগীর বাশার খান বাবর পররাষ্ট্রমন্ত্রীর সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন।

মোর্শেদ খান বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজমান। দু’দেশের অভিন্ন মূল্যবোধ ও ঐতিহাসিক সম্পৃক্ততা রয়েছে।

পাকিস্তানের সঙ্গে সম্পর্কের বিষয়টিকে বাংলাদেশ সবসময়ই আলাদা গুরুত্ব দিয়ে থাকে বলে তিনি জানান।

পাকিস্তানি হাইকমিশনার দু’দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদারের ব্যাপারে তার আন্তরিক ইচ্ছা ব্যক্ত করে বলেন, সম্পর্ক উন্নয়নের জন্য দু’ দেশের সম্ভাবনাগুলোর ব্যাপারে তিনি উৎসাহী।

সাক্ষাৎকালে তারা দু’দেশের বিমান যোগাযোগ, টেক্সটাইল ও অন্যান্য সম্ভাব্য খাতে সহযোগিতা জোরদারের ব্যাপারে সম্মত হন।

পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তান হাইকমিশনারকে বাংলাদেশে অবস্থানকালে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।