২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবে আরেক বাংলাদেশির মৃত্যু

হজে গিয়ে সৌদি আরবে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে, এ নিয়ে চলতি হজ মৌসুমে ২৩ বাংলাদেশির মৃত্যু হল বলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2022, 11:05 AM

Updated : 22 Jul 2022, 03:59 AM

মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক জানায়, রোববার মক্কায় মারা যাওয়া ৬২ বছর বয়সী কামাল উদ্দিন মজুমদারের বাড়ি ফেনীর ছাগলনাইয়ায়।

এ পর্যন্ত মারা যাওয়া ২৩ জনের মধ্যে ১৬ জন পুরুষ, বাকিরা নারী।

সোমবার রাত ২টা পর্যন্ত ১২ হাজার ৩০৬ জন হাজি দেশে ফিরেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৩টি, সৌদি এয়ারলাইন্সের ১৬টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের চারটি ফ্লাইটে তারা দেশে ফিরেছেন।

করোনাভাইরাসের কারণে দুই বছর বাংলাদেশ থেকে হজে যাওয়া বন্ধ ছিল। এ বছর ৬০ হাজারের বেশি মানুষ বাংলাদেশ থেকে হজে যাওয়ার সুযোগ পেয়েছেন।

হজ শেষে ১৪ জুলাই থেকে হাজিরা দেশে ফিরতে শুরু করেছেন। হজের শেষ ফিরতি ফ্লাইটটি আসবে ৪ অগাস্ট।