২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হজে মারা গেলেন আরও এক বাংলাদেশি, মৃত্যু বেড়ে ১৫

হজে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে সৌদি আরবে; এ নিয়ে চলতি বছর ১৫ বাংলাদেশির মৃত্যু হল সেখানে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2022, 03:52 PM

Updated : 02 Aug 2022, 01:59 PM

ধর্ম মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক জানিয়েছে, বৃহস্পতিবার মক্কায় মারা যান ব্রাহ্মণবাড়িয়ার শিরিনা আক্তার, তার বয়স হয়েছিল ৫৯ বছর।

এ পর্যন্ত যে ১৫ বাংলাদেশির মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ১০ জন পুরুষ এবং ৫ জন নারী।

সারা বিশ্ব থেকে সৌদি আরবে পৌঁছানো মুসলমানরা শুক্রবার আরাফাতের ময়দানে হজের মূল আনুষ্ঠানিকতায় অংশ নিচ্ছেন।

গত ৫ জুন থেকে ৫ জুলাই ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে গেছেন ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী।

হজ শেষে আগামী ১৪ জুলাই ফিরতি ফ্লাইট শুরু হবে, ৪ অগাস্টের মধ্যে দেশে ফিরবেন হজে অংশ নেওয়া সবাই।

আরও খবর

হজে গেছেন ৫৬৯৫২ জন, মৃত্যু ১২ জনের  

এ বছর হজে গেছেন ৬০,১৪৬ বাংলাদেশি