২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

৭ দিনের সফরে তুরস্ক গেলেন প্রধান বিচারপতি

তুরস্কের সাংবিধানিক আদালতের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আমন্ত্রণে সাত দিনের সফরে তুরস্ক গেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2022, 05:03 PM

Updated : 02 Aug 2022, 01:21 PM

Image
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মো.বদরুল আলম ভূঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তুরস্কের সাংবিধানিক আদালতের প্রেসিডেন্টের আমন্ত্রণে এই সফর করছেন বিচারপতি হাসান ফয়েজ।

শনিবার তিনি রওনা হন। আগামী ২৯ তারিখ পর্যন্ত তিনি সফরে থাকবেন।

প্রধান বিচারপতির অনুপস্থিতকালীন ২৩ থেকে ২৯ এপ্রিল অথবা তিনি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্বে আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান থাকবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

রাষ্ট্রপতি সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী বিচারপতি মো. নূরুজ্জামানকে এই দায়িত্ব দিয়েছেন। এ বিষয়ে আইন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।