২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আকাশনীলের এমডি ও পরিচালক ৪ দিনের রিমান্ডে

ই কমার্স কোম্পানি আকাশনীল লিমিটেডের এমডি ও সিইও মশিউর রহমান এবং পরিচালক ইফতেখার উজ-জামান রনিকে জিজ্ঞাসাবাদে চার দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2022, 10:04 PM

Updated : 02 Aug 2022, 03:10 PM

মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম তামান্না ফারাহ তাদের জামিন আবেদন নামঞ্জুর করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

৩১ জন গ্রাহকের ৬ কোটি ৪ লাখ টাকা আত্মসাতের মামলায় গত রোববার রাতে ফরিদপুর থেকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী (সিইও) মশিউরকে এবং ঢাকা থেকে রনিকে গ্রেপ্তার করে র্যাব।

ই-কমার্স কোম্পানি আকাশ নীলের এমডিসহ গ্রেপ্তার ২  

মঙ্গলবার তাদের ১০ দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপ পরিদর্শক জাকিরুল ফিরোজ।

অর্থ আত্মসাতের অভিযোগে ভুক্তভোগী গ্রাহক রুহুল আমিন রোহান গত ১৭ মার্চ রাজধানীর শেরেবাংলা নগর থানায় আকাশনীল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মশিউরসহ নয় জনের বিরুদ্ধে মামলা করেন।