২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাস্থ্যবিধি মেনে শবে বরাতের অনুষ্ঠানে অংশ নেওয়ার অনুরোধ

সংক্রমণ কমে এলেও মহামারীর অবসান হয়নি এখনও, শবে বরাতের সব ধর্মীয় অনুষ্ঠানে সবাইকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2022, 01:09 PM

Updated : 02 Aug 2022, 03:09 PM

শুক্রবার রাতে শবে বরাত পালন করবে বাংলাদেশের মুসলমানরা। ইসলামের দৃষ্টিতে পবিত্র এই রজনী মুসলমানরা ইবাদত-বন্দেগিতেই কাটান।

হিজরি পঞ্জিকার শাবান মাসের ১৪ তারিখ রাত মুসলমানদের কাছে ‘সৌভাগ্যের রজনী’ হিসেবে বিবেচিত। তাদের বিশ্বাস, এই রাতে আল্লাহ তার বান্দাদের ভাগ্য নির্ধারণ করেন।

ধর্মপ্রাণ মুসলমানরা এ রাতে আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকিরসহ বিভিন্ন ইবাদত করেন রাতভর।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা শবে বরাত উপলক্ষে বাণী দিয়েছেন।

শবে বরাত উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার মাগরিব ও এশার নামাজের পর এবং রাত ২টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে 'পবিত্র শবেবরাত এর গুরুত্ব ও তাৎপর্য' শীর্ষক ওয়াজ ও দোয়া মাহফিল হবে।

শবে বরাতে পটকা-আতশবাজি নিষিদ্ধ  

শবে বরাত ১৮ মার্চ