২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শবে বরাতে পটকা-আতশবাজি নিষিদ্ধ

শবে বরাতে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ উদযাপন নিশ্চিত করার লক্ষ্যে রাজধানীতে আতশবাজি এবং পটকা ফাটানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2022, 10:38 PM

Updated : 02 Aug 2022, 03:08 PM

বুধবার মহানগর পুলিশ কমিশনার মুহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়।

শবে বরাতের পবিত্রতা রক্ষার্থে এবং অনুষ্ঠানটির সুষ্ঠু ও শান্তিপূর্ণ উদযাপন নিশ্চিত করতে ঢাকা মহানগর এলাকায় এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানায় ডিএমপি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার ভোর ৬টা পর্যন্ত বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এআদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শবে বরাত ১৮ মার্চ  

শাবান মাসের ১৫ তারিখ রাতে শবে বরাত পালিত হয়। সেই হিসেবে আগামী ১৮ মার্চ দিবাগত রাতই শবে বরাত বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।