২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শবে বরাত ১৮ মার্চ

বাংলাদেশের আকাশে চাঁদ দেখা না যাওয়ায় শনিবার থেকে শাবান মাস শুরু হবে বলে জাতীয় চাঁদ দেখা কমিটি জানিয়েছে। সেই অনুযায়ী ১৮ মার্চ ‘শবে বরাত’ পালিত হবে,ছুটি থাকবে পরদিন ১৯ মার্চ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2022, 09:19 PM

Updated : 02 Aug 2022, 03:02 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে।

সভা শেষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান সাংবাদিকদের বলেন, “বাংলাদেশের আকাশে আজ শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল ৪ মার্চ শুক্রবার রজব মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ৫ মার্চ শনিবার থেকে পবিত্র শাবান মাস গণনা করা হবে।

“শাবান মাসের ১৫ তারিখ রাতে শবে বরাত পালিত হয়। সেই হিসেবে ১৮ মার্চ দিবাগত রাতই শবে বরাতের রাত। শবে বরাতের পরের দিন বাংলাদেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি। এবার এ ছুটি পড়েছে ১৯ মার্চ (শনিবার)।”

সভায় ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার, অতিরিক্ত সচিব মো. মুনিম হাসান, প্রধান তথ্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়া, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মুশফিকুর রহমান উপস্থিত ছিলেন।

ইসলাম ধর্মীয় বিশ্বাসে ‘ভাগ্য রজনী’ হিসেবে বিবেচিত লাইলাতুল বরাতের রাতে মুসলমানরা নফল নামাজ, কোরআন তিলাওয়াতসহ ইবাদত বন্দেগির মাধ্যমে কাটিয়ে থাকেন।