২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবারের রোজায় ইফতার ও সেহরির সময় জানা গেল

এবছরের রোজায় ইফতার ও সেহরির সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন; যাতে প্রথম রমজান হতে পারে ৩ এপ্রিল রোববার এবং শেষ হবে ২ মে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2022, 07:16 PM

Updated : 25 Oct 2022, 10:17 AM

মঙ্গলবার প্রকাশিত এ পঞ্জিকা চাঁদ দেখার উপর নির্ভরশীল এবং সে অনুযায়ী প্রথম রমজান নির্ধারণ করা হবে বলে জানিয়েছে ফাউন্ডেশন।

প্রকাশিত পঞ্জিকা অনুযায়ী, প্রথম রমজানে সেহরির সময় শেষ হবে ভোর ৪টা ২৭ মিনিটে এবং ফজরের নামাজ শুরু হবে ৪টা ৩৩ মিনিটে।

প্রথম রোজায় ইফতারের সময় ধরা হয়েছে সন্ধ্যা ৬টা ১৯ মিনিট।

রোজা শুরু  

মঙ্গলবার সময়সূচি প্রকাশ করে ইসলামিক ফাউন্ডেশনের পঞ্জিকায় বলা হয়, দেশের অন্যান্য বিভাগ ও জেলার সেহরি ও ইফতারের সময়সূচী ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয় থেকে প্রকাশ করা হবে।

গতবার রোজা শুরু হয়েছিল ১৪ এপ্রিল এবং ঈদ উদযাপন করা হয় ১৪ মে।

রমজান মাসজুড়ে সিয়াম সাধনার পর শাওয়াল মাসের চাঁদ দেখে ঈদুল ফিতর উদযাপন করেন মুসলমানরা।