২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোজা শুরু

দেশের বিভিন্ন স্থানে বুধবার রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় ধর্মপ্রাণ মুসলমানরা বৃহস্পতিবার থেকে রোজা রাখা শুরু করেছেন। এর মধ্য দিয়ে শুরু হয়েছে এক মাসের সিয়াম সাধনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2010, 01:25 PM

Updated : 25 Aug 2022, 06:26 PM

ঢাকা, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বিভিন্ন স্থানে বুধবার রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় ধর্মপ্রাণ মুসলমানরা বৃহস্পতিবার থেকে রোজা রাখা শুরু করেছেন। এর মধ্য দিয়ে শুরু হয়েছে এক মাসের সিয়াম সাধনা। রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার পরিপ্রেক্ষিতে বুধবার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে রমজান মাস গণনা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর রাতে এশার নামাজের পর মুসলমানরা তারাবীহর নামাজ আদায় করেন। ভোররাতে সেহরী করেছেন বৃহস্পতিবার সারাদিন রোজা রাখার জন্য। বৈঠকে আরো সিদ্ধান্ত হয়, আগামী ৬ সেপ্টেম্বর ২৬ রমজান দিবাগত রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে। ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের অন্যতম রোজা। এটি মুসলমানদের আত্মশুদ্ধি অর্জনের একটি উপায়। মুসলমানদের কাছে রোজা শুধু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস নয়, বরং ইসলামের পরিভাষায় রোজার অর্থ হল সব জাগতিক আরাম-আয়েশ থেকে দেহ-মনকে বিরত রাখা। এ মাসেই মুসলমান স