২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলন্ত সুরমা মেইলের ইঞ্জিন পুড়ল আগুনে

চলন্ত অবস্থায় আগুন লেগে পুড়েছে ঢাকা-সিলেট রুটের সুরমা মেইল ট্রেনের ইঞ্জিন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2022, 01:49 AM

Updated : 02 Aug 2022, 03:05 PM

ঢাকার কমলাপুর থেকে ছাড়ার পর সোমবার রাত ১১টার দিকে ট্রেনটিতে এই অগ্নিকাণ্ড ঘটে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

আগুনে ইঞ্জিন পুড়ে গেলেও ট্রেনের কেউ হতাহত হয়নি।

কুর্মিটোলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সুরমা মেইল ট্রেনটি ঢাকা থেকে যাত্রী নিয়ে সিলেট যাওয়ার পথে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে পৌঁছলে ট্রেনের ইঞ্জিনে আগুন লাগে।”

কুর্মিটোলা ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।

ফায়ার সার্ভিস কর্মকর্তা শফিকুল বলেন, “আগুনে কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিসের তৎপরতার কারণে রক্ষা পেয়েছে পুরো ট্রেনটি।”

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।