২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণখানে বস্তিতে আগুন

রাজধানীর উত্তরার দক্ষিণখানের মধুবাগ মাস্টার পাড়া এলাকায় একটি বস্তিতে আগুন লেগেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2022, 08:08 PM

Updated : 02 Aug 2022, 03:03 PM

শনিবার সন্ধ্যা পৌনে ৭টায় লাগা এ আগুন নেভাতে চারটি ইউনিট কাজ করছে বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে।

Image
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দায়িত্বরত কর্মকর্তা এরশাদ হোসেইন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট সেখানে আগুন নেভানোর জন্য গিয়েছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং হতাহত বা ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানা যায়নি।