২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হাস ঢাকায়

আর্ল মিলারের উত্তরসূরি হয়ে যুক্তরাষ্ট্রের বাংলাদেশ মিশনের দায়িত্ব নিতে ঢাকায় এসেছেন পিটার হাস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2022, 08:22 PM

Updated : 02 Aug 2022, 03:01 PM

নতুন রাষ্ট্রদূত মঙ্গলবার ঢাকায় পৌঁছান বলে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস জানিয়েছে।

পেশায় কূটনীতিক হাস সর্বশেষ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে অর্থনীতি ও বাণিজ্য বিষয়ক বিভাগে ভারপ্রাপ্ত সহকারী সচিবের দায়িত্বে ছিলেন।

মূলত বাণিজ্য বিষয়ক নানা দায়িত্ব পালন করে আসা হাসের প্যারিসে অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টে যুক্তরাষ্ট্রের উপমিশন প্রধানের দায়িত্ব পালনের অভিজ্ঞতাও রয়েছে।

পিটার হাস এর আগে ভারতে যুক্তরাষ্ট্রের মুম্বাই মিশনেও কাজ করেছিলেন।

অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রিধারী পিটার হাস পড়াশোনা করেছেন লন্ডন স্কুল অব ইকোনমিকসে, ইলিনয়ের ওয়েসলিয়ন ইউনিভার্সিটিতে। তিনি ইংরেজি ছাড়াও জার্মান ও ফরাসি ভাষায় সাবলীল।

হাসের কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়ে বিদায় নেবেন রাষ্ট্রদূত আর্ল মিলার। মার্শা বার্নিকাটের পর ২০১৮ সালে ঢাকায় রাষ্ট্রদূত হয়ে এসেছিলেন মিলার।