২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচ বাকি থাকতেই ওয়ানডে সিরিজ জিতে নেওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে ‘প্রাণঢালা অভিনন্দন’ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2022, 09:09 PM

Updated : 02 Aug 2022, 02:59 PM

শুক্রবার এই জয়ের পর এক বার্তায় প্রধানমন্ত্রী দলের সব খোলোয়াড়, কোচ, ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন বলে তার দপ্তর থেকে জানানো হয়েছে।

শুক্রবার চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৮৮ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ। তাতে এক ম‍্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা।

পুরনো খবর:

লিটনের সেঞ্চুরিতে সিরিজ জিতে বাংলাদেশের ‘১০০’