প্রতারক গ্রেপ্তার: ‘কোটি কোটি টাকার পণ্য নিয়ে উল্টো দিতেন হুমকি’
‘ভুয়া ওয়ার্ক অর্ডার’ দিয়ে গার্মেন্টস কারখানা থেকে পণ্য নিয়ে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তারের খবর জানিয়েছে র্যাব।
মঙ্গলবার রাতে মহাখালী থেকে এ এম এম সালাউদ্দিন ভূইয়াকে (৫৫) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান।
বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সালাউদ্দিন নিজেকে বিভিন্ন কোম্পানির সিইও, মার্কেটিং ম্যানেজার ও মার্চেন্ডাইজার পরিচয় দিয়ে বিভিন্ন গার্মেন্টস কারখানায় যোগাযোগ করে পণ্য কিনতে ‘ওয়ার্ক অর্ডার’ দিত, যার সবটাই ভুয়া।
সালাউদ্দিন কোটি কোটি টাকার ওয়ার্ক অর্ডারের মাধ্যমে পাওয়া সেসব পণ্য পরে বিক্রি করে দিতেন জানিয়ে কমান্ডার মঈন বলেন, “এ ধরনের প্রতারণার শিকার কয়েকটি প্রতিষ্ঠান অভিযোগ করার পর আমরা প্রতারকের বিষয়ে খোঁজ নিয়ে তাকে গ্রেপ্তার করি।”
সালাউদ্দিন পাঁচ-ছয় মাসের জন্য বাসা ভাড়া নিয়ে এ ধরনের প্রতারণার পর আবার অন্য কোথাও চলে যেতেন বলে জানান তিনি।
