২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুরাইনে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বাইক আরোহীর

রাজধানীর জুরাইন এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2022, 04:15 PM

Updated : 28 Apr 2022, 11:24 PM

শুক্রবার ভোর সাড়ে ৪টায় হানিফ ফ্লাইওভারের টোল প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে বলে শ্যামপুর থানার এসআই নুরুজ্জামান জানান।

নিহত শাকিল হোসেন শান্তর (১৮) গ্রামের বাড়ি পটুয়াখালীর রাঙ্গাবালীতে।তিনি ঢাকায় ডেমরা কোনাপাড়ার একটি বাসায় থেকে ইন্টারনেট সংযোগদাতা এক কোম্পানিতে চাকরি করতেন।

শান্তর বন্ধু জাহাঙ্গীর জানান, শাকিলসহ কয়েকজন বন্ধু মিলে মোটরসাইকেল চেপে মাওয়াঘাটে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে ঢাকা ফেরার পথে শ্যামপুরে পোস্তগোলা সেতুর ঢালে হানিফ ফ্লাইওভার টোল প্লাজার সামনে একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে বাইকে থাকা দুজন গুরুতর আহত হন।

পরে সেখান থেকে দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন।

এসআই নুরুজ্জামান বলেন, আহত কাজী জিহাদকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটি জব্দ করা হয়েছে।