ম্যারাথনের জন্য সোমবার হাতিঝিলে যান চলাচল বন্ধ
‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২২’ অনুষ্ঠিত হওয়ার কারণে সোমবার ঢাকার হাতিরঝিলে গাড়ি চলাচল বন্ধ থাকবে।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
হাতিরঝিল হয়ে গুলশান, বনশ্রী, রামপুরা ও বাড্ডায় যানবাহন নিয়ে যারা যেতে চান, সেদিন তাদের মগবাজার, মৌচাক সড়ক দিয়ে যাওয়ার অনুরোধ করা হয়েছে।
একইভাবে রামপুরা ইউলুপ ও ইসলাম টাওয়ার দিয়ে যেসব গাড়ি হাতিরঝিলের মধ্য দিয়ে যেতে চান বা পুলিশ প্লাজা হয়ে যেসব গাড়ি হাতিরঝিলের মধ্য দিয়ে বিভিন্ন দিকে যেতে ইচ্ছুক, তাদের গুলশান বাড্ডা লিংক রোড এবং পুলিশ প্লাজা-শুটিং ক্লাবের মাঝের রাস্তা ব্যবহার করার অনুরোধ জানিয়েছে ডিএমপি।
