২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এলমার স্বামী ইফতেখার আরও দুই দিনের রিমান্ড

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী এলমা চৌধুরী মেঘলা হত্যা মামলায় তার স্বামী ইফতেখার আবেদীনকে জিজ্ঞাসাবাদের জন্য তৃতীয় দফায় দুদিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2021, 06:52 PM

Updated : 10 Oct 2022, 06:28 PM

ঢাকার মুখ্য মহানগর হাকিম আরফাতুল রাকিব বুধবার শুনানি শেষে বনানী থানার এ মামলায় তার রিমান্ড মঞ্জুর করেন।  

দ্বিতীয় দফায় রিমান্ড শেষে এদিন ইফতেখারকে আদালতে হাজির করে পুলিশ আবারও তিনদিনের রিমান্ডের আবেদন করে বলে জানান সংশ্লিষ্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপ-পরিদর্শক আলমগীর হোসেন।

এর আগে জিজ্ঞাসাবাদের জন্য গত ১৯ ডিসেম্বর দুই দিনের এবং ১৫ ডিসেম্বর তাকে তিন দিনের জন্য রিমান্ডে পেয়েছিল পুলিশ।

Image
এলমা চৌধুরী মেঘলা

এলমা চৌধুরী মেঘলা

এলমা ছিলেন ঢাকা বিশ্বববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী। ঢাকার বনানীতে স্বামীর বাসায় গত ১৪ ডিসেম্বর বিকেলে তার মৃত্যু হয়। এর কদিন আগেই কানাডাপ্রবাসী স্বামী ইফতেখার আবেদীন দেশে ফেরেন। 

স্বজন ও তার সহপাঠীরা মেঘলার শরীরে আঘাতের অনেক চিহ্ন দেখা গেছে বলে দাবি করেন। তবে তার স্বামী ও শ্বশুরবাড়ির মানুষের দাবি তিনি আত্মহত্যা করেছেন।

এলমার মৃত্যুর ঘটনায় ওইদিন রাতেই তার স্বামী ইফতেখারকে আটক করে বনানী থানা পুলিশ। একই দিন মেঘলার বাবা সাইফুল ইসলাম চৌধুরী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

বনানী থানায় করা ওই মামলায় মেঘলার স্বামী ইফতেখার আবেদীন, শ্বশুর অবসর প্রাপ্ত লে. কর্নেল মো. আমিন ও শ্বাশুড়ি শিরিন আমিনকে আসামি করা হয়েছে।

আরও পড়ুন

মেঘলা হত্যা: স্বামী ইফতেখার ফের দুদিনের রিমান্ডে  

ঢাবি ছাত্রী ‘হত্যা’: স্বামী ইফতেখার তিন দিনের রিমান্ডে  

এলমার শরীরে ছিল ‘আঘাতের চিহ্ন’, বিচার চাইলেন শিক্ষক-সহপাঠীরা  

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ‘হত্যার’ অভিযোগ, স্বামী আটক