পুরান ঢাকায় জুতার গুদামে অগ্নিকাণ্ড
পুরান ঢাকার সুরিটোলার একটি জুতার গুদাম আগুনে পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর শাহাদাত হোসেন জানান, রোববার বিকাল ৪টায় দিকে একটি চারতলা ভবনের দ্বিতীয় তলায় জুতার গুদামে আগুন লাগার খবর পান তারা।
অগ্নি নির্বাপক বাহিনীর পাঁচটি ইউনিট সেখানে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রোজিনা আক্তার জানান।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
