ফ্যান্টাসি কিংডমে বিনোদনের সুযোগ পেল সুবিধাবঞ্চিত শিশুরা
বিনোদন পার্ক ফ্যান্টাসি কিংডমে বিনামূল্যে বিনোদনের সুযোগ পেয়েছে তিনশ সুবিধাবঞ্চিত শিশু।
মজার ইশকুলের এসব শিক্ষার্থী গত ১৩ ও ২০ নভেম্বর পার্কের বিভিন্ন রাইডে চড়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ দুই দিন ১৫০ জন করে মোট ৩০০ জন সুবিধাবঞ্চিত শিশু এতে অংশ নেয়।
শিশুদের ঢাকা থেকে ফ্যান্টাসি কিংডমে যাতায়াত, খাবারসহ সারাদিনের বিনোদনের এ সুযোগ দিয়েছে কনকর্ড গ্রুপ।
কনকর্ড এন্টারটেইনমেন্টের নির্বাহী পরিচালক অনুপ কুমার সরকার বলেন, "অর্থের অভাবে এ সুবিধাবঞ্চিত শিশুদের এসব পার্কে এসে আনন্দ করার কোনো সুযোগই থাকে না। আমাদের সবার উচিত শিশুদের জন্য নির্মল আনন্দ ও বিনোদনের জন্য যথাসম্ভব ব্যবস্থা করা।"
