২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরান ঢাকায় ছুরিকাঘাতে যুবক খুন

ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগার সংলগ্ন এলাকায় ছুরি মেরে এক যুবককে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2021, 09:35 AM

Updated : 07 Apr 2022, 11:52 PM

নিহত মো. শাকিলের বয়স আনুমানিক ২০ বছর, বাড়ি রংপুরের মিঠাপুকুরে। পুরান ঢাকার একটি জুস ফ্যাক্টরিতে তিনি কাজ করতেন।

চকবাজার থানার এসআই প্রদীপ বিশ্বাস বলেন, বৃহস্পতিবার রাত ১২টার দিকে কারাগারের দেয়ালের পাশে ওই যুবকের মৃতদেহ পাওয়া যায়।

শাকিলের বুকে ছুরিকাঘাতের জখম ছিল জানিয়ে এসআই প্রদীপ বলেন, “এটা ছিনতাইয়ের ঘটনা, না কি শত্রুতার জের ধরে হত্যাকাণ্ড- তা তদন্ত করা হচ্ছে।”