মাল্টিমিডিয়া সম্মেলন কক্ষ তৈরির তথ্য চেয়েছে মাউশি
মাল্টিমিডিয়া সম্মেলন কক্ষ তৈরির জন্য উপজেলা ও থানা শিক্ষা কার্যালয়ের অবকাঠামোগত তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
সোমবার অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
আগামী তিন কার্যদিবসের মধ্যে উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের এ তথ্য পাঠাতে বলা হয়েছে।
আদেশে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের তথ্যপ্রযুক্তির মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার প্রচলন প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) আওতায় মাল্টিমিডিয়া সম্মেলন কক্ষ তৈরির জন্য উপজেলা ও মহানগর থানা শিক্ষা কার্যালয়ের অবকাঠামোগত তথ্য প্রয়োজন।
এ জন্য উল্লেখিত ছক অনুযায়ী জরুরিভিত্তিতে ictprojectdshe@gmail.com এ ইমেইলে তথ্য পাঠাতে বলা হয়েছে।
