ঢাকায় আইসসহ গ্রেপ্তার দুজন রিমান্ডে
ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে ক্রিস্টাল মেথ বা আইসের সবচেয়ে বড় চালানসহ গ্রেপ্তার দুজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।
তারা হলেন, হোছেন ওরফে খোকন (৩৩) ও মোহাম্মদ রফিক (৩২)। এদের মধ্যে খোকন টেকনাফের ‘আইস সিন্ডিকেটের হোতা’ বলে র্যাবের দাবি।
তাদের গ্রেপ্তারের সময় অস্ত্রও পাওয়া গিয়েছিল বলে অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা করে র্যাব।
রোববার তাদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ দুই মামলায় ২০ দিনের জন্য হেফাজতে নিতে আবেদন করে।
শুনানি শেষে মহানগর হাকিম শাহিনুর রহমান মাদক মামলায় পাঁচ দিন এবং ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভুইয়া অস্ত্র মামলায় চার দিন রিমান্ডের আদেশ দেন।
শুক্রবার রাতে যাত্রাবাড়ী থেকে খোকন-রফিককে গ্রেপ্তারের কথা জানায় র্যাব।
