২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার বনানী-মহাখালীতে গ্যাস সরবরাহ বিঘ্নিত

সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ঢাকার বনানী-মহাখালী এলাকায় গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2021, 05:04 PM

Updated : 02 Aug 2022, 06:17 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

সোমবার সকালে এই সমস্যা দেখা দেয়। তবে রাতের মধ্যে সরবরাহ স্বাভাবিক হবে বলে আশ্বস্ত করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

দুপুরে তিতাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের সময় সেখানে তিতাসের একটি ৮ ইঞ্চি ব্যাসের লাইন ক্ষতিগ্রস্ত হয়।

“এর ফলে মহাখালী ও বনানী এবং এর আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করছে। এমনকি কোথাও কোথাও গ্যাস বন্ধ হয়ে যাচ্ছে।”

তিতাসের জনসংযোগ শাখার কর্মকর্তা মির্জা মাহবুব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে এক্সপ্রেসওয়ের কাজ শুরুর এক পর্যায়ে লাইন ক্ষতিগ্রস্ত হয়। রাত ১০টা নাগাদ সমস্যার সমাধান হবে বলে আশা করছি।”