২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৭

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2021, 11:45 AM

Updated : 02 Aug 2022, 06:16 PM

গত ২৪ ঘণ্টায় তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার আবু তালেব জানান।

তিনি বলেন, এসব অভিযানে ২৬ হাজার ৮৬৫ ইয়াবা, ৬২ পুরিয়া হেরোইন ও ২২ কেজি ২৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা হয়েছে বলেন জানান আবু তালেব।