২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা ও রংপুর চিড়িয়াখানা খুলছে শুক্রবার

করোনাভাইরাস মহামারীর কারণে সাড়ে চার মাস বন্ধ থাকার পর অবশেষে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে ঢাকা ও রংপুর চিড়িয়াখানার দুয়ার; তবে দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি মানতে হবে পুরোপুরি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2021, 09:43 PM

Updated : 10 Oct 2022, 06:13 PM

বৃহস্পতিবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুক্রবার থেকে স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীরা মিরপুরের জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানায় যেতে পারবেন।

জাতীয় চিড়িয়াখানার পরিচালক আব্দুল লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাস্ক না পরলে কেউ চিড়িয়াখানায় টিকিট কাটতে ও প্রবেশ করতে পারবেন না। একই সঙ্গে সামাজিক দূরত্ববিধি মেনে চলতে হবে।

Image
চিড়িয়াখানা বন্ধ, নেই মানুষের কোলাহল। এতেই আরামে খাওয়া ও খেলায় সময় পার করছে চিড়িয়াখানার জিরাফের ছানাগুলো। ছবি: মাহমুদ জামান অভি

চিড়িয়াখানা বন্ধ, নেই মানুষের কোলাহল। এতেই আরামে খাওয়া ও খেলায় সময় পার করছে চিড়িয়াখানার জিরাফের ছানাগুলো। ছবি: মাহমুদ জামান অভি

“৬৫ বছরের বেশি যাদের বয়স তাদের এবং শিশুদের আমরা আসতে নিষেধ করব না, তবে নিরুৎসাহিত করব।”

সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থীরা প্রবেশ করতে পারবে বলে জানিয়েছেন তিনি।

এর আগে ১৯ অগাস্ট থেকে কয়েকটি শর্তে পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলো খোলা হলেও কোভিড সংক্রমণ থেকে খাঁচাবন্দি প্রাণীদের রক্ষায় তখন চিড়িয়াখানা বন্ধ রাখা হয়।

প্রাণীদের নিরাপত্তার দিকটি চিন্তা করে কোভিড-১৯ সংক্রমণের বিষয়টি আরও কিছুদিন পর্যবেক্ষণের পর চিড়িয়াখানা খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছিলেন জাতীয় চিড়িয়াখানার পরিচালক ডা. লতিফ।

Image
করোনাভাইরাসের মহামারীর জন্য দীর্ঘ সময় বন্ধ থাকায় যেসব প্রাণীর প্রজনন সবচেয়ে বেশি বেড়েছে তার মধ্যে ময়ূর অন্যতম। চিড়িয়াখানায় মানুষের কোলাহল না থাকায় আয়েশে খাঁচায় ঘুরে বেড়াচ্ছে এই পাখি। ছবি: মাহমুদ জামান অভি

করোনাভাইরাসের মহামারীর জন্য দীর্ঘ সময় বন্ধ থাকায় যেসব প্রাণীর প্রজনন সবচেয়ে বেশি বেড়েছে তার মধ্যে ময়ূর অন্যতম। চিড়িয়াখানায় মানুষের কোলাহল না থাকায় আয়েশে খাঁচায় ঘুরে বেড়াচ্ছে এই পাখি। ছবি: মাহমুদ জামান অভি

বৃহস্পতিবার তিনি বলেন, “মহামারীর কারণে প্রাণিদের জন্য বাড়তি সতর্কতার ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের নিরাপত্তার জন্য আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় কিছু সেচ্ছাসেবক থাকবেন।”

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত প্রতি মাসের প্রথম রোববার চিড়িয়াখানায় দর্শনার্থীরা বিনামূল্যে প্রবেশ করতে পারবে বলে জানান তিনি।

করোনাভাইরাস সংক্রমণের প্রকোপ নতুন করে বাড়ার ফলে গত ২ এপ্রিল চিড়িয়াখানা বন্ধ ঘোষণা করেছিল মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

লকডাউন তুলে নেওয়ার এক সপ্তাহ পর ১৯ অগাস্ট থেকে স্বাস্থ্যবিধি মানার শর্তে পর্যটন কেন্দ্র, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্রও খুলে দেওয়ার সিদ্ধান্ত জানায় সরকার।

আরও পড়ুন

নাম পেয়েছে বাঘের ছানা: বোনটি ‘অবন্তিকা’, ভাই তার ‘দুর্জয়’  

খোলার অপেক্ষায় ঢাকা চিড়িয়াখানা  

বিধি-নিষেধ শিথিলেও ঢাকা চিড়িয়াখানা এখনই খুলছে না  

সঙ্গীহীন খাঁচাবন্দি জীবনে অস্থিরতা  

বদলে যাবে মিরপুর চিড়িয়াখানা, আসছে মহাপরিকল্পনা