২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৬১ জন গ্রেপ্তার

মাদকবিরোধী অভিযানে ৬১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ ও গোয়েন্দা বিভাগ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2021, 12:17 PM

Updated : 02 Aug 2022, 06:15 PM

বুধবার ঢাকা মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার আবু তালেব জানান, গত ২৪ ঘণ্টায় ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, “তাদেরকে মাদক বিক্রি ও সেবনের দায়ে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা হয়েছে।”

এসব অভিযানে ১০ হাজার ৫৬৭টি ইয়াবা, ৮৬ পুরিয়া হেরোইন ও ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানান সহকারী পুলিশ কমিশনার।

পুরনো খবর:

রাজধানীতে মাদকসহ গ্রেপ্তার ৫৮