২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডা. ইশিতা রিমান্ড শেষে কারাগারে

প্রতারণার মামলায় গ্রেপ্তার চিকিৎসক ইশরাত রফিক ঈশিতাকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2021, 06:41 PM

Updated : 02 Aug 2022, 06:12 PM

তার সহযোগী শহিদুল ইসলাম দিনারকেও বৃহস্পতিবার কারাগারে পাঠিয়েছেন ঢাকার মহানগর হাকিম মামুনুর রশিদ।

তাদের পক্ষে আইনজীবী মো. ফোরকান জামিনের আবেদন করলেও আদালত তা নাকচ করে দেয়।

ভুয়া ডিগ্রি ও পদবি ব্যবহার করে মানুষকে প্রতারিত করার অভিযোগে গ্রেপ্তার ডা. ঈশিতাকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দুদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার আদালতে নিয়ে যায়।

গত ১ অগাস্ট ইশিতা ও শহিদকে ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার করার পর শাহ আলী থানায় এই মামলা করে পুলিশ।

মামলায় ডা. ইশিতার বিরুদ্ধে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রতারণার অভিযোগ আনা হয়।

ইশিতা ময়মনসিংহের বেসরকারি একটি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করলেও নিজেকে ‘বিজ্ঞানী’ হিসেবে পরিচয় দিতেন। নামের আগে লিখতেন ‘ব্রিগেডিয়ার জেনারেল’, ইন্টারপোলের সঙ্গেও নিজের সংশ্লিষ্টতা রয়েছে বলেও দাবি করতেন।

আন্তর্জাতিক নানা পুরস্কারে পাওয়ার কথাও বলে তিনি সোশাল মিডিয়ায় নানা অনুষ্ঠান করতেন, যার সবই ‍ভুয়া বলে র‌্যাব জানায়।

চিকিৎসক তিনি ঠিকই, তবে বাকি ডিগ্রি-পদবি সবই ‍‘ভুয়া’  

গ্রেপ্তারের পর ডা. ইশিতা ও শহিদের বিরুদ্ধে প্রতারণা ও মাদক আইনেও দুটি মামলা হয়।

ডা. ইশিতা আরেক মামলায় রিমান্ডে