২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অধ্যাপক গাজী সালেহ উদ্দিনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. গাজী সালেহ উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2021, 05:50 PM

Updated : 02 Aug 2022, 06:11 PM

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শনিবার জানানো হয়েছে, প্রধানমন্ত্রী প্রয়াতের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক ড. গাজী সালেহ উদ্দিন করোনাভাইরাসে আক্রান্ত চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ঢাকার একটি হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৭৩ বছর।

কোভিড: অধ্যাপক গাজী সালেহ উদ্দিনের মৃত্যু