হারারে টেস্ট জয়ী টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন
হারারেতে সিরিজের একমাত্র টেস্টে স্বাগতিক জিম্বাবুয়েকে হারানো বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, টাইগারদের দুর্দান্ত এই জয়ে দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী।
হারারে টেস্টে বাংলাদেশ ২২০ রানে হারিয়েছে জিম্বাবুয়েকে। এবছর পাঁচ টেস্ট খেলে টাইগারদের জয় এটিই প্রথম।
