২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীকে ফোন করে আমের জন্য ধন্যবাদ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর

উপহার হিসেবে আম পাঠানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2021, 11:30 PM

Updated : 10 Oct 2022, 06:05 PM

পুরনো খবর:

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য প্রধানমন্ত্রী আম উপহার

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মঙ্গলবার সরকারপ্রধানের সঙ্গে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর এই ফোনালাপের কথা জানানো হয়।

বিপ্লব কুমার দেবের জন্য সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে পিকআপে করে ৩০০ কেজি হাড়িভাঙা আম পাঠানো হয়।

Image
২০১৬ সালে বাংলাদেশ সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছিলেন বিজেপি নেতা বিপ্লব কুমার দেব। ফাইল ছবি

২০১৬ সালে বাংলাদেশ সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছিলেন বিজেপি নেতা বিপ্লব কুমার দেব। ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে পাঠানো ওই আম আগরতলার বাংলাদেশ মিশনের মাধ্যমে ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে পৌঁছে দেওয়া হয়।

বিপ্লব কুমার দেবের পৈতৃক ভিটা চাঁদপুর জেলার কচুয়া উপজেলার সহদেবপুর পূর্ব ইউনিয়নের মেঘদাইর গ্রামে। মুক্তিযুদ্ধের সময় তার বাবা-মা ত্রিপুরায় চলে যান। ত্রিপুরাতেই বিপ্লবের জন্ম। তার কাকা প্রাণধন দেব কচুয়া উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি।

২০১৮ সালে ত্রিপুরার বিধানসভা নির্বাচনে বিপ্লব কুমার দেবের নেতৃত্বে বড় বিজয় পায় ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। এর মধ্যে দিয়ে ত্রিপুরায় দুই যুগের বাম শাসনের অবসান ঘটে।