২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফজল-এ-খোদার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

গীতিকার ফজল-এ-খোদার মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2021, 05:02 PM

Updated : 02 Aug 2022, 06:02 PM

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

‘সালাম সালাম হাজার সালাম’ গানের গীতিকার ফজল-এ-খোদা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রোববার ভোর ৪টায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তার ছেলে সজীব ওনাসিস।

ফজল-এ-খোদার বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘদিন ধরে কিডনি জটিলতার সঙ্গে ডায়াবেটিসে ভুগছিলেন তিনি।