২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারওয়ান বাজারে মাদকবিরোধী অভিযানে আটক ২৫

রাজধানীর কারওয়ানবাজারে মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত অভিযোগে ২৫ জনকে আটক করেছে র‌্যাব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2021, 12:02 AM

Updated : 10 Oct 2022, 06:03 PM

শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত কাঠপট্টি থেকে শুরু করে তেজগাঁও রেললাইন ও আশপাশের এলাকায় অভিযান চালানো হয়।

র‌্যাব-২ এর সহকারী পুলিশ সুপার ফজলুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটককৃতরা কেউ খুচরা মাদককারবারি, আবার কেউ মাদকসেবী। তাদের কাছে প্রায় এক হাজার ইয়াবা ও প্রায় ৪ শত পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

তাদের মধ্যে ১৪ জন পুরুষ এবং ১১ জন নারী রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।