মাল্টার প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ
বাংলাদেশের নবনিযুক্ত হাই কমিশনার আসুদ আহমেদ মাল্টার প্রেসিডেন্ট জর্জ ভেল্লার কাছে পরিচয়পত্র পেশ করেছেন।
বৃহস্পতিবার সরকারের এক তথ্য বিবরণীতে বলা হয়, আসুদ আহমেদ অনাবাসী হাই কমিশনার হিসেবে মাল্টায় দায়িত্ব পালন করনে।
প্রেসিডেন্ট জর্জ ভেল্লার সঙ্গে সাক্ষাতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা পৌঁছে দেন হাই কমিশনার।
মাল্টার প্রেসিডেন্ট জর্জ ভেল্লাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান হাই কমিশনার আসুদ আহমেদ।
রোহিঙ্গা-সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায় কার্যকর ভূমিকা পালনে ‘ব্যর্থ হয়েছে’ মন্তব্য করে তিনি হতাশা ব্যক্ত করেন বলেও তথ্য বিবরণীতে জানানো হয়।
দুর্যোগ মোকাবিলায় তিনি বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে মাল্টার কারিগরি সহায়তা ও অভিজ্ঞতা বিনিময়েরও প্রস্তাব দেন। এছাড়া নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিতে বাংলাদেশের নেতৃস্থানীয় ভূমিকার কথাও তিনি বলেন।
