ঢাকায় ট্রাকভর্তি চাল-আটাসহ কালোবাজারি চক্রের ৯ জন গ্রেপ্তার
ঢাকার মিরপুরের মাটিকাটা এলাকায় বিপুল পরিমাণ ন্যায্যমূল্যের চাল ও আটাসহ কালোবাজারি চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত এই অভিযান চলে বলে র্যাব- ৪ এর সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম জানিয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- আবুল কাদের শিকদার (৭০), অমি ইসলাম (৩৩), আব্দুল বারেক (৩৫), মো. কামাল হোসেন (৫৩), মো. উজ্বল হোসেন (২৫), মো. শাহীন (১৮), মো. জুয়েল (৩১), মো. জাবেদ (১৯) ও মো. সালমান (২৫)।
র্যাব কর্মকর্তা নজরুল বলেন, তিনটি ট্রাকে ৩১ হাজার ৩০০ কেজি চাল, ৮ হাজার কেজি আটা আটক করা হয়। ট্রাক তিনটি জব্দ করা হয়েছে।
“প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবৎ কালোবাজারিতে ন্যায্য মুল্যের চাল ও আটা বিক্রয় করে আসছিল,” বলেন তিনি।
