২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দ্রমোহন রাজবংশীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক, লোকসঙ্গীত শিল্পী ও গবেষক ইন্দ্রমোহন রাজবংশীর মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2021, 12:26 PM

Updated : 02 Aug 2022, 05:38 PM

বুধবার ইন্দ্রমোহন রাজবংশীর মৃত্যুর পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই তথ্য  জানানো হয়েছে। 

শোকবার্তায় শেখ হাসিনা বলেন, “দেশের লোকগানের বিকাশে একুশে পদকপ্রাপ্ত এ গুণী শিল্পীর অবদান স্মরণীয় হয়ে থাকবে।”

প্রধানমন্ত্রী প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

একাত্তরের কণ্ঠযোদ্ধা ইন্দ্রমোহন রাজবংশীর চিরবিদায়  

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় ইন্দ্রমোহন রাজবংশী মারা যান বলে জানান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জুলফিকার আহমেদ আমিন।

জুলফিকার আহমেদ আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি করোনাভাইরাসের সঙ্গে উচ্চ রক্তচাপে ভুগছিলেন। সোমবার হাসপাতালে ভর্তির পর থেকেই তাকে আইসিইউতে রাখা হয়েছিল।