২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা মেডিকেলের পুরাতন ভবনের চতুর্থ তলায় আগুন

ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগের চতুর্থ তলায় আগুন লাগার পর অল্প সময়ের মধ্যেই ফায়ার সার্ভিস তা নিয়ন্ত্রণে এনেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2021, 02:45 PM

Updated : 10 Oct 2022, 05:41 PM

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে কর্মকর্তা মো. হোসাইন জানান, বৃহস্পতিবার বেলা পৌনে ২টার দিকে সেখানে আগুন লাগে। তাদের কর্মীরা ২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন।

তিনি বলেন, “বড় আগুন নয়, ধোঁয়া বের হচ্ছিল। এখন সবকিছু নিয়ন্ত্রণে রয়েছে।”

হাসপাতালের একজন কর্মচারী জানান, হাসপাতালের পুরাতন ভবনের চতুর্থ তলায় পিছনে বেলকনি থেকে ধোঁয়া বের হচ্ছিল। পাশেই আইসিইউ ইউনিট থাকায় অনেকের মধ্যে আতঙ্ক তৈরি হয়।

Image
ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগের চতুর্থ তলায় বৃহস্পতিবার ‍দুপুরে আগুন লাগার পর তা নেভাতে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: মাহমুদ জামান অভি

ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগের চতুর্থ তলায় বৃহস্পতিবার ‍দুপুরে আগুন লাগার পর তা নেভাতে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: মাহমুদ জামান অভি

এসময় অনেকেই নিচে এসে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন।

শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) গোলযোগ থেকে সেখানে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ওই কর্মচারীর ধারণা।

এ ঘটনায় রোগীদের কোনো সমস্যায় পড়তে হয়নি বলে মেডিকেল ফাঁড়ির এএসআই আব্দুর রহমান খান জানান।