২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদোন্নতি পেয়ে ডিআইজি হলেন ১১ পুলিশ কর্মকর্তা

বাংলাদেশ পুলিশের ১১ জন কর্মকর্তা অতিরিক্ত ডিআইজির পদ থেকে পদোন্নতি পেয়ে ডিআইজি (গ্রেড-৩) হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2020, 07:50 PM

Updated : 18 Aug 2022, 04:19 PM

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পদোন্নতির এই প্রজ্ঞাপন জারি করে।

পদোন্নতিপ্রাপ্তরা যারা হলেন- খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. হাবিবুর রহমান, ঢাকা মহানগর পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার মহা. আশরাফুজ্জামান, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি এসএম আক্তারুজ্জামান, চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার আমেনা বেগম, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি  মো. হায়দার আলী খান, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মো. মনিরুল ইসলাম, গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আজাদ মিয়া, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মো. মাহবুবুর রহমান ভুইয়া , র‌্যাবের পরিচালক (অতিরিক্ত ডিআইজি) বেগম আতিকা ইসলাম, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মো. রুহুল আমিন ও ঢাকা মহানগর পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার বাসুদেব বনিক।